NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

নৌকাকে হারতে দেব না : আরাফাত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৭ পিএম

নৌকাকে হারতে দেব না : আরাফাত

ঢাকা:  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। আজ বৃহস্পতিবার (১৫ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, প্রতিপক্ষ দৃশ্যত থাকুক বা পেছনে থাকুক, আমরা নৌকাকে হারতে দেব না। তাদের পরাজিত করব।

 

প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয়ে কেমন লাগছে জানতে চাইলে আরাফাত বলেন, প্রতিপক্ষহীন আসলে না। আমাদের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু আসলে আছে। তারা হয়তো কৌশলগত কারণে নেই। বিভিন্ন জায়গায় তারা ছিল, তারা আছে।

দৃশ্যত তারা থাকুক বা পেছনে থাকুক, আমরা তাদের পরাজিত করব, যেভাবে থাকুক।

 

প্রতিদ্বন্দ্বী কি তাহলে হিরো আলম- এমন প্রশ্নে তিনি বলেন, আমি তা মনে করি না। নির্বাচনে আসলে সবারই অংশগ্রহণ করার অধিকার আছে সাংবিধানিকভাবে। আমাদের প্রতিপক্ষ কারো না কারো ঘাড়ে ভর করে।

সব জায়গায়ই তাদের অবস্থান। প্রতিপক্ষ তো বিভিন্নভাবে নিয়োজিত আছে। আমাদের পরাজিত করা, ছোট করা, হিউমিলিয়েট করা, আমরা তা হতে দেব না।

 

এ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন মোট ২০ জন। জমা পড়া মনোনয়ন বাছাই হবে আগামী রবিবার।

বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে ২৫ জুন পর্যন্ত। তার পরদিন হবে প্রতীক বরাদ্দ। আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে আসনটিতে।