NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হামে শিশুমৃত্যুর জন্য ইউনূস-নূরজাহানকে দায়ী করে মানববন্ধন সম্পর্কের তিক্ততা কমাতে ভ্যাটিকান-রোম সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ নির্বাচন, যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’ যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার পেশোয়ার জালমি ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু!
Logo
logo

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ এএম

ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সেজন্য আইনজীবীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে ১২-সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘আইনজীবীরা সমাজের অত্যন্ত সচেতন নাগরিক...বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব’।

 

তিনি বার কাউন্সিলের প্রতিটি সদস্যকে তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

রাষ্ট্রপতি বলেন, যোগ্য ও মেধাবীরাই যাতে বার কাউন্সিলের সদস্য হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এর ফলে বিচার বিভাগ সুফল ভোগ করবে।

বার কাউন্সিলকে আইনজীবীদের পার্লামেন্ট উল্লেখ করে এই কাউন্সিলের উন্নয়নে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বাংলাদেশ বার কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, তারা বার কাউন্সিলের উন্নয়নে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রতিনিধি দল করোনাকালে আইনজীবীদের জন্য গৃহীত সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। এসময় বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস