NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

সংসদের বাজেট অধিবেশন শুরু


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৮:৩১ এএম

সংসদের বাজেট অধিবেশন শুরু

ঢাকা: জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন আজ বুধবার শুরু হয়েছে। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হয়। আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে।

 

অধিবেশনের শুরুতে স্পিকার ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন। সংসদ সদস্য আ স ম ফিরোজ, তানভীর সাকিল জয়, প্রাণ গোপাল দত্ত ও আনজুম সুলতানা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন।

অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। চলতি সংসদের সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও অধিবেশন মুলতবি করার বিধান রয়েছে।

ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আবকর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থানে মারা যান।

 

অধিবেশনের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জাতীয় সংসদে নতুন বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আগামী রবিবার থেকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার পর আগামী ২৫ জুন বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সূত্র মতে, এবার সাত লক্ষ কোটি টাকার বাজেটের খসড়া প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হবে। সংসদে উত্থাপনের আগে বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি দুপুরেই সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে আসবেন। তিনি বাজেট উত্থাপন প্রত্যক্ষ করবেন।

এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল এবং পুরো সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে।