ইজরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্যালেস্টাইনের মুক্তির দাবিতে পথে নামছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তাঁরা। ওই সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা তারা করে দেবে বলে বার্তা দিয়েছে হুথি জঙ্গিরা। শিক্ষার্থীদের -বিক্ষোভ এবং ভিন্ দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে ভোটের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট। এর মধ্যে প্যালেস্টাইনপন্থীদের পাশে দাঁড়িয়ে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ‘বাইডেনের ভিয়েতনাম’ হয়ে উঠতে পারে ইজরায়েল।
গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘাত শুরুর হওয়ার পরেই সরাসরি প্যালেস্টাইনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে হুথিরা অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে দু’হাজারের বেশি গ্রেফতারি হয়েছে। শাস্তির মুখে পড়েছেন যে সব শিক্ষার্থী, তাঁদের জন্য ইয়েমেনের দরজা খোলা রয়েছে, বার্তা দিয়েছে হুথিরা। হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক অধিকার কর্মী বলেন, “প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যাঁরা, তাঁদের আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। প্যালেস্টাইনের পাশে এই লড়াইয়ে যত রকম ভাবে থাকা সম্ভব, আমরা রয়েছি।” নির্দিষ্ট ইমেল-ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।
এদিকে সেনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকার বিশ্ববিদ্যালয়-পড়ুয়াদের প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে সমর্থন জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বাইডেনের তুলনা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থীদের-বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার ইজরায়েল নিয়ে তাঁর অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে, বলছেন স্যান্ডার্স ।
বার্নি স্যান্ডার্স প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৯:২৮ এএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
লেবাননে ইসরায়েলি তাণ্ডবে নিহত ২৪৯৬; আহত ৭৭২৫, বাস্তুচ্যুত লক্ষাধিক
ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে
ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের
পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতিতে ইসলামাবাদে টানা ছয় দিন সড়ক বন্ধ

