নিউইয়র্ক সিটিতে শীত জেঁকে বসেছে। মঙ্গলবার শীত নেমে এসেছিলো ৩০ ডিগ্রি ফারেনহাইটে। যার প্রকৃত অনুভব ছিলো ২০ ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসাবে এর পরিমাপ ছিলো -১ ডিগ্রি। এদিকে বুধবার সকালটা শুরু হয় -৪ ডিগ্রি সেলসিয়াস দিয়ে। সূর্যালোকে ভরপুর থাকলেও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। আবহাওয়া দফতর বলছে ২৭০ দিনের মধ্যে মঙ্গলবারই ছিলো সর্বনিম্ন তাপমাত্রা। বুধবারে যা আরও কমেছে। এ বছরের ২৮ ফেব্রুয়ারির পর এই প্রথম তাপমাত্রা এতটা কমলো।
নিউইয়র্কের আপস্টেটে তুষার ঝড়ের প্রভাবেই সিটিতে তাপমাত্রা কমেছে। বাফেলোর দক্ষিণাঞ্চীয় এরি কাউন্টিতে মঙ্গলবার এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কের আকাশ ছিলো রৌদ্রময়। তবে দুপুরের পরে তুষার কনা উড়তে দেখা গেছে বাতাসের সাথে। সপ্তাহের পরের দিকে আরও তুষার পড়তে পারে সিটির উত্তর দিকে এমনটাই ধারনা করা হচ্ছে।
গত ৬৫০ দিনেও সিটিতে এক ইঞ্চি তুষারপাত দেখা যায়নি। সবশেষ ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ১.৬ ইঞ্চি তুষার পড়েছিলো নিউইয়র্ক সিটিতে।
শীত জেঁকে বসেছে নিউইয়র্কে, বাতাসে তুষারকণা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম


আন্তর্জাতিক রিলেটেড নিউজ
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
লেবাননে ইসরায়েলি তাণ্ডবে নিহত ২৪৯৬; আহত ৭৭২৫, বাস্তুচ্যুত লক্ষাধিক
ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবক নিহত, মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে
ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের
পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রস্তুতিতে ইসলামাবাদে টানা ছয় দিন সড়ক বন্ধ

