NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৮, ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে যে কূটনৈতিক বার্তা দিল চীন টেস্ট চ‍্যাম্পিয়নশিপে প্রথম জয়ের খোঁজে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ শাহরুখের জন্যই আজ আমি এখানে—মেট গালায় করণ ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে
Logo
logo

সাংবাদিক মিঠুকে বিদেশ যেতে বাধা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৬, ১০:০৫ এএম

সাংবাদিক মিঠুকে বিদেশ যেতে বাধা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা দেওয়া হয়েছে। গত রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এই বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।’

নজরুল ইসলাম মিঠু ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই সঙ্গে জার্মান নিউজ এজেন্সি ডিপিএ’র বাংলাদেশ করেসপনডেন্ট তিনি।