নিউইয়র্ক: প্রবাসের বহুল পরিচিত খলিল বিরিয়ানি হাউস নিউইয়র্ক সিটির এমবিই (Minority-Owned Business Enterprise (MBE) Certification) সার্টিফিকেশন লাভ করেছে। এর ফলে এই প্রতিষ্ঠানটি সিটি, স্টেট, ফেডারেল সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারবে। গত ২৪ ফেব্রুয়ারি মেয়র এরিক এডাম স্বাক্ষরিত এক পত্রে সিটির এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পত্রে আরো উল্লেখ করা হয়, সিটির সকল শর্ত পুরন করার প্রেক্ষিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম এখন থেকে নিউইয়র্ক সিটির অন লাইন ডাইরেক্টরীতে স্হান পাবে। যার ফলশ্রুতিতে সরকারী, বেসরকারী লেভেলের বিভিন্ন ক্রতাদের কাছে এই প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রীর খবর সহজে পৌছে যাবে।
উল্লেখ্য, ইতোপূর্বে খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান প্রেসিডেন্ট বাইডেন এ্যাওয়ার্ড এবং বৃটিশ কারী এ্যাওয়ার্ড অর্জন করেন।
খলিল বিরিয়ানী হাউস’র নিউইয়র্ক সিটির “এমবিই সার্টিফিকেশন” লাভ
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’

