নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের দার-উল ফোরকান মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বৃহস্পতিবার সকালে মসজিদের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ৩৫ এভিনিউর’ ৭১ স্ট্রিটের কর্ণারের এই মসজিদের সাদাকা বক্স ভেঙ্গে সেখান থেকে ডলার চুরি করে নিয়ে যায়।
মসজিদ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা যখন ফজরের নামাজ আদায় করেন তখনো সবকিছু ঠিক ছিল। কিন্তু সকাল ১১ টার দিকে যখন মসজিদের মুয়াজ্জিন আসেন, তখন দেখা যায় মসজিদের দরজা ভাঙ্গা। মুয়াজ্জিন তখন ইমামকে কল করেন। পরে ইমাম বাড়ির মালিককে বিষয়টি জানান।
তাৎক্ষণিক বাড়ির মালিক পুলিশে কল দিয়ে বিস্তারিত অভিযোগ করেন। মসজিদের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভিতরের দুটি সাদাকা বাক্সের তালা কেটে চোর সব ডলার নিয়ে গেছে। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯ টা ২০ মিনিটের দিকে এক চোর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এদিকে দুপর একটার দিকে পুলিশ ঘটনাস্থল মসজিদ পরিদর্শন করেছে। এসময় পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসে দার-উল ফোরকান মসজিদের তালা কেটে ডলার চুরি
প্রকাশিত: ০৯ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

