নিউইয়র্কে সাজুফতা সাহিত্য ক্লাব এর মাসিক জম্পেশ চা চক্র আড্ডা ছিলো গত ২০ মে মঙ্গলবার। তিতাস মাল্টি সার্ভিসেস এর প্রেসিডেন্ট বি মেহের চৌধুরীর কার্যালয়ে কবিতা কথা গল্প গান দিয়ে সাজানো ছিলো এ সাহিত্য আড্ডা। দিনটি ছিলো রৌদ্রোজ্জল ঝলমল। কবিকুলের মনেও ছিলো আনন্দের ঘনঘটা। দিবসের কর্মশেষে একটু যেনো দম ছাড়া।বিশ্রাম কাজেরই অংশ; যেমন চোখ এবং তাঁর পাতা। চোখ বন্ধ না হলে আবরণে ঢাকা না পড়লে যেমন চোখের আরাম নেই তেমনি কাজের শেষে বিশ্রাম না হলে শরীর মন দুটোই অশান্ত। সেই বিশ্রাম টুকু যদি হয় দিবসের কর্মক্লান্তির পর তা যেনো স্বরগীয় সূধা।
রাত যতো বাড়তে থাকে কবিদের আগমন ততই ঘটতে থাকে। আমাদের ছোট আঙিনায় ঠাঁই দিতে পারছিলাম না। শুরু হলো প্রথমেই কবিতা। কবিতা স্বরচিত করলেন সূধাংশু মন্ডল,,ননী মল্লিক, জালাল ঊদ্দীন রুমি, আবু তাহের চৌধুরী, কামরুন নাহার খানম, মেহের চৌধুরী, ডঃ দলিলুর রহমান, জুলি রহমান।
বাচিকতায় কবিতা পাঠ করলেন কুইন্স থেকে আগত এম এ সাদেক। তিনি মনের মাধুরী মিশিয়ে আবৃত্তি করলেন মেহের চৌধুরীর বিরহীনি বধূ কতবিতাটি। বাচিক শিল্পী মনিকা মন্ডল আবৃত্তি করলেন জুলি রহমান এর মুক্তি যুদ্ধের উপর লেখা গেদু মাঝি কবিতাটি। তিনি খুব ভালোভাবেই কবিতাটি করলেন। এরপর বাচিক শিল্পী এবং সাহিত্য সমালোচক মোঃ ইলয়াস হোসেন জুলি রহমান এর স্নৃতিতে কলমাই কবিতাটি পড়লেন এবং আলোচনাও করলেন। বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির পাঠ করেন পল্লী কবি জসীম উদ্দীনের কবর কবিতা। তিনি শুধু বাচিকতায় থাকেন নি তিনি কবিতাটির নাট্যরুপ দিয়েছেন। নাট্যজন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বাংলার নবাব সিরাজ ঊদ দৌলার মহামূল্যবান ঐতিহাসিক দীর্ঘ রাজনৈতিক বক্তব্য বা ভাসন পুরোটাই মুখস্ত নাটকীয় কায়দায় উপস্থাপন করে উপস্থিত কবিকুল তথা দর্শকদের হৃদয় জয় করেন।
সর্বশেষ স্বরচিত কবিতা পাঠ করেন সাজুফতা সাহিত্য ক্লাব এর প্রেসিডেন্ট সব্যসাচী লেখক কবি জুলি রহমান। তাঁর ইংরেজী কবিতার বই দ্যা ফিউগেটিভ সান কবিতার বই থেকে দ্যা ফিউগেটিভ সান কবিতাটিই পড়েন। তিনি ইমরান আলীর নতুন বই-যে আলো শুধু অন্ধকারে জ্বলে বই থেকে দানবের পৃথিবী কবিতাটি পড়েন এবং আলোচনা করেন। ইমরান আলী টিপুর অবর্তমানেই করেন। যা কিছু ভালোবাার স্নেহের আদরের সন্মানের তাঁর উপস্থিতির প্রয়োজন পড়ে না।
কথা বলেন সংগঠক কাজী রবীউজ্জামান। উপস্থিত ছিলেন আফজাল হোসেন, নবী মোহাম্নদ। গান করেন শিল্পী শাকিলা রুনা ও ইকবাল আহমদ বাবলা ও কামরুন নাহার খানম। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেজা আব্দুল্লাহ।
সন্ধার চা চক্র গড়াতে গড়াতে রাত্রিই চলে এলো। ছিলো কাঁচা আমের ভর্তা। ছোলা বুট, মুড়ি, চা। কোহিনূরের সুস্বাদু পানের খিলি। গরুর নিহারী ও গার্লিক নান। পরবর্তী অনুষ্ঠান জুনের ২০ তারিখ।
নিউইয়র্কে সাজুফতা সাহিত্য ক্লাব এর মাসিক আড্ডা : ‘কথা-কবিতা-গান’
প্রকাশিত: ২৩ মে, ২০২৫, ০৭:০৫ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

