নিউ জার্সি রাজ্যের ফ্লোরেন্স টাউনশিপে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও দুইজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুই গাড়ির সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি প্রবাসী শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী শিশুকন্যা রামিছা—ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক গাড়িচালক ২৯ বছর বয়সী এক নারীও মারা যান।

পুলিশ সূত্র জানায়, ৬ এপ্রিল রোববার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাতে আই-২৯৫ মহাসড়কের উত্তর দিকে যাত্রারত হুন্ডাই সান্তা ফে ও হুন্ডাই টুসকন নামের দুইটি গাড়ি মাইলপোস্ট ৫০.৬’-এর কাছে ছিল। হঠাৎ সান্তা ফে গাড়িটি ডান দিকের গার্ডরেলে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তায় ফিরে এসে টুসকন গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় দুইটি গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে বেশ কয়েকটি গাছের সাথে সংঘর্ষ হয়।
টুসকন গাড়ির চালক শরফুদ্দিন (৩৬) এবং ওই গাড়ির আরোহী শিশু রামিছা (৮) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া টুসকনে থাকা ২৬ বছর বয়সী এক নারীসহ গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া তিনজনের মধ্যে দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। রোববার রাতে বাংলাদেশি প্রবাসী এ পরিবারটি পাশের ডেলোয়ারা রাজ্য থেকে নিউজার্সির এলিজাবেথ শহরে ফরছিলেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষে জড়িয়ে পড়া সান্তা ফে গাড়ির চালক ফ্লোরিডার মিয়ামির ২৯ বছর বয়সী এক নারীও গুরুত অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউ জার্সি রাজ্যের পরিবহন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, সাম্প্রতিক এক বছরে এখানে ২ লাখ ৭৬ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ৬০ হাজার মানুষ আহত হয়েছেন।
নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

