শোক দিবস উপলক্ষে ওয়াশিংটন ইসলামিক সেন্টারে দোয়া
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ এএম


জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস শুক্রবার জুমার নামাজের পর এ আয়োজন করে।
এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী দোয়া ও মোনাজাতে যোগ দেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

