পবিত্র রমাজান উপলক্ষ্যে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) এস্টোরিয়াস্থ ৩৬ এভিনিউয়ের আল আমীন জামে মসজিদ ইসলামিক সেন্টারে এই মাহফিলে আয়োজন করা হয়। এতে প্রায় ২ শতাধিক পুরুষ-নারী অংশ নেন। বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব মওলানা লুৎফর রহমান চৌধুরী। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নেসার আহমদ ও মওলানা হাফিজ ইশরাক আহমদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্টেট সিনেটর ও সিটির আগামী মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারীতে মেয়র পদপ্রার্থী জেসিকা রামোস, সিটির আগামী নির্বাচনে জজ পদে প্রার্থী এটর্নী মি. থমাস এস ফার্নেন্দাজ, আল আমিন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি তজমুল হোসেন, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক প্যারেসবেটিরিয়ান হাসপাতালের ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম, সাংবাদিক রতন তালুকদার, সাঈদ তারেক, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস্টোরিয়া ডিজিটাল ওয়ানের কর্ণধার নজরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট জাহিদ হোসেন প্রমুখ।
ইফতার পূর্ব সভায় সিনেটর জেসিকা রামোস তার পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ এস্টোরিয়া ওয়লেফেয়ার সদস্যদের সম্মাননা প্রদান করেন। সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে প্রক্লোমেশন স্মারক প্রদান করেন জেসিকা রামোস।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা এমাদ আহমেদ, চৌধুরী সালেহ, হাজী আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য মীর জাকির, শাহীন হাসনাত, মোহাম্মদ নূরুল হক, আবু সোলেমান, জহিরুল হক চৌধুরী, আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাফায়েত খান, আব্দুর রহিম, হাবিবুর রহমান, সাদেক জসিম আহমদ, সাংবাদিক ইকবাল মাহমুদ, আমীর আলী, আল আমিন (জিলা), মিসবাউর রহমান, কামাল হোসেন, ১১৪তম প্রিসেন্ট এর এনওয়াইপিডি কমর্র্র্কর্তা মি. টোবার, ব্যবসায়ী মনিরুজ্জামান, মোস্তফা আলমগীর।
সংগঠনের পক্ষ থেকে সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ইফতার মাহফিলে উপস্থিত অতিথিসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএ ইনক্ এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

