হাকিকুল ইসলাম খোকন,,গত ২৫ জুন ২০২৪ ,জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সন্চালক হিসাবে দায়িত্ব পালন করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক বদিউল আলম।সহযোগিতা করেন নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মোঃ মোজাম্মেল । তিনি ( ইমাম)বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন। তিনি সাবেক ফৈজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক : রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, সাবেক সদস্য: গোলাম এন হায়দার মুকুট, মিজানুর রহমান মিজান, মোঃ আব্বাস, ফারদিন রনি, মোঃ হাসান । উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন, > মোঃ রাশেদ (স্বেচ্ছাসেবক দল),রাকিব হোসেন, মোঃ বাবুল, মোঃ মান্নু, মোঃ নাজমুল, মোঃ জুয়েল, মনির হোসেন, গোলাম মাহমুদসহ আরও অনেকে। দোয়া মাহফিলের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং সকলকে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।
নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি এর মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৪, ১২:৪০ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’

