যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্টয়েট ড্যাভিসন পাবলিক ইলিমেন্টারি মিডল স্কুলে জিপিএ-ফোর পেয়ে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া ৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর আওতায় ছিল থ্রি গ্রেট থেকে শুরু করে এইট গ্রেটের শিক্ষার্থীরা। তারা বাৎসরিক পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ প্লাস পেয়েছে।
স্থানীয় সময় বুধবার (২২ মে) বিকেলে স্কুল অডিটরিয়ামে জাঁকজমক আয়োজনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্যারেন্টস কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা পাওয়া ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫০ জনই বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী। মেধা ও অর্জনের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সনদপত্র, অ্যাওয়ার্ড ও মেডেল তুলে দেওয়া হয়।
এছাড়া শিক্ষাসহ কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় শিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল হককে সম্মাননা দেওয়া হয় একই অনুষ্ঠানে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন কমিউনিটির অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষক নাহিদা হকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে দেন ড্যাভিসন পাবলিক স্কুল ডিস্ট্রিক বোর্ড অব এডুকেশন প্রেসিডেন্ট অ্যানজেলিক পিটারসন মিবেরী, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট লুইস সলানো, অ্যাসিসন্ট্যান্ড সুপারিনডেন্ট জরজিলা টেইট।
এছাড়া স্কুলের প্রিন্সিপাল র্যান্ডল কুলম্যান, অ্যাসিস্ট্যান্ড প্রিন্সিপাল অ্যারেলিয়া রামুস, শিক্ষক ডা. মোহাম্মদ সিরাজুল হক, মেডিকেল স্টুডেন্টস মাহফুজুল হক ও আবদুল মুনতাকিম বক্তব্যে রাখেন।
মিশিগানে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা

