যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর শুরু হচ্ছে ২৪ মে। চার দিনব্যাপী মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশের বাংলাভাষী কবি-লেখক-সম্পাদকেরা যোগ দেবেন। মেলায় বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
বইমেলার আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন গত মঙ্গলবার (১৪ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে। বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় সাংবাদিকসহ অন্তত ৬০ জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এবারের বইমেলায় বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সংগীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। বইমেলা সামনে রেখে চলছে গানের মহড়া।
মতবিনিময় সভায় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপাসন ড. নুরুন নবী ও কো-চেয়ারপারসন নিনি ওয়াহিদ।আয়োজকেরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব। তা ছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।
বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউইয়র্ক বইমেলায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা আফজাল হোসেন প্রমুখ।
নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে
প্রকাশিত: ২০ মে, ২০২৪, ০৪:০৬ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’

