বাংলা পত্রিকা রিপোর্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ডাবল হিট-এন্ড-রান দুর্ঘটনায় মারা গেছেন নিউইয়র্কের বাসিন্দা বাংলাদেশী মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্ক সিটির ১৮ বছর বয়সী আরিফ মোহাম্মদের পরিচয় শনাক্ত করেছে।
পুলিশের বরাত দিয়ে সোমবার টাইম টেলিভিশনের খবরে বলা হয়, একটি ভাড়ায় চালিত জিপকারে চড়ে আরিফ মোহাম্মাদ স্থানীয় লিংকন অ্যাভিনিউ পাড়ি দেয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় তার জিপকারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ততক্ষণে ধাক্কা দেয়া গাড়িটি চলে যায়। এসময় আরিফ মোহাম্মদ সহ দুই যাত্রী জিপকার থেকে নামলে অন্য একটি গাড়ি আরিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্বিতীয় বার ধাক্কা দেয়া গাড়িটিও তাৎক্ষনিকভাবে পালিয়ে যায়।
ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র আরিফের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:২২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
কাতারের সড়কে ঝরলো সিলেটের ৫ জনের প্রাণ
আমেরিকায় ট্রাকচাপায় প্রাণ গেল কবিরের
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা
আজ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন: মধ্যরাতেও হাসে সূর্য প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ
২০ জুন নিউইয়র্কে ওলসা নর্থ আমেরিকার পারিবারিক আবহে বনভোজন, নিবন্ধন করেছেন ২০০ ল্যাবরেটরিয়ান
নিউইয়র্কে ৩০ লাখ গৃহস্থ ও প্রবীণদের জন্য ২ বিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফ ঘোষণা
কুৎসা রটানোর প্রতিবাদ চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার একাংশের
বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত

