পঁয়ত্রিশ বছর আগে, ১৯৮৮/৮৯ সালে শাহাদাত চৌধুরীর সম্পাদনায় দৈনিক বাংলা ভবন থেকে ‘সাপ্তাহিক বিচিত্রা’র সহোদর প্রকাশনা হিশেবে ‘আনন্দ বিচিত্রা’ নামে একটি পাক্ষিক পত্রিকা বেরুতো। পত্রিকাটির প্রথম সংখ্যা থেকেই শিল্পী রফিকুন নবীর কার্টুন এবং আমার ছড়া দিয়ে সাজানো থাকতো একটি পাতা। লেখাই বাহুল্য, সেই পাতাটা ছিলো পাঠকপ্রিয়তায় শীর্ষে। চলচ্চিত্র এবং টেলিভিশনের তারকা শিল্পীদের কেরিক্যাচারের সঙ্গে আমার ছন্দোময় স্যাটায়ার পাতাটিকে জনপ্রিয় করেছিলো সকল শ্রেণির পাঠকের কাছে। নায়করাজ রাজ্জাক ছিলেন আমাদের প্রথম শিকার। এরপর প্রতি সংখ্যায় নবী ভাই আর আমার সম্মিলিত রসিকতার তীরে বিদ্ধ হতেন একেকজন প্রিয়তম তারকা। মনে আছে, এক সংখ্যায় জাদুশিল্পী জুয়েল আইচ ছিলেন আমাদের টার্গেট। রফিকুন নবীর দুর্দান্ত কার্টুনের সঙ্গে জুয়েল আইচকে নিয়ে আমার ছড়ার প্রথম স্তবকটি ছিলো এরকম–খাইছে রে ভাই খাইছে/আইছে জুয়েল আইচে/পাবলিকেরা দেইখা তারে ভীষণ মজা পাইছে…।
নিউইয়র্ক রাইটার্স ক্লাবের ব্যবস্থাপনায় শো টাইম মিউজিকের আয়োজনে জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে গেলো ০৭ অক্টোবর অনুষ্ঠিত হুমায়ূন আহমেদ সম্মেলন ও বইমেলায় অতিথি হিশেবে বাংলাদেশ থেকে এসেছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ এবং প্রকাশক মাজহারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিশেবে কানাডা থেকে অংশ নিয়েছিলাম আমিও। ছিলেন ডক্টর নূরুন নবী এবং লেখক দম্পতি জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু।
পঁয়ত্রিশ বছর আগে জুয়েল আইচকে নিয়ে আনন্দ বিচিত্রায় লেখা আমার ছড়াটার সেই সূচনা-চরণসমূহ ফের উদ্ধৃত করি–খাইছে রে ভাই খাইছে/আইছে জুয়েল আইচে/পাবলিকেরা দেইখা তারে ভীষণ মজা পাইছে…।
পাবলিকেরা মজা পাইবো কি আমারে পাইয়া জুয়েল আইচ কেমন মজা পাইছেন আর জুয়েল আইচরে পাইয়া আমি কেমন মজা পাইছি তার নমুনা তো এই ছবিতেই দৃশ্যমান হইয়া আছে!
আশি এবং নব্বুইয়ের দশকে জুয়েল আইচের গোঁফ ছিলো। তখন আমাদের দুজনের চেহারার সাদৃশ্য ছিলো বিস্ময়কর। জুয়েল আইচ ভেবে কেউ কেউ আমার অটোগ্রাফও চাইতো তখন!
ভালো থাইকেন প্রিয় জুয়েল ভাই।
আবার দেখা হবে।
নিউইয়র্কে জাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে দেখা…
প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:১৭ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

