NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo
ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধানের মন্তব্য

‘আমরা পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষামন্ত্রীও’


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৪ এএম

‘আমরা পুতিনকে হত্যা করতে চাই, তালিকায় আছে প্রতিরক্ষামন্ত্রীও’

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের হত্যা তালিকায় রয়েছেন। এছাড়া, রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরকেও ইউক্রেনের গোয়েন্দারা খুঁজছে বলে তিনি জানান। খবর ডেইলি মেইলের

জার্মানির গণমাধ্যম ডাই ওয়েল্টকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিটস্কি এসব কথা বলেন। গণমাধ্যমটির পক্ষ তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করছে কিনা। জবাবে স্কিবিটস্কি বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেখছেন যে, আমরা দিন দিন তার কাছে চলে আসছি।"

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান বলেন, তার বিভাগের লোকজন পুতিনকে এ পর্যন্ত হত্যা করতে ব্যর্থ হয়েছে কারণ পুতিন সবসময় সুরক্ষিত অবস্থায় থাকেন, তবে তিনি এখন মাথা বের করতে শুরু করেছেন। পুতিন যখন জনসমক্ষে আসেন তখন গোয়েন্দা সংস্থার লোকজন নিশ্চিত হতে পারে না যে, এই ব্যক্তি সত্যি পুতিন কিনা।

 

ইউক্রেনের গোয়েন্দা উপপ্রধান আরো বলেন, তার অধস্তন সহকর্মীরা রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে হত্যার চেষ্টা করেছে। এছাড়া, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকেও হত্যার চেষ্টা করা হয়েছে।

সূত্র : পার্সটুডে।