NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

বঙ্গবন্ধু জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন : স্পিকার


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৬ এএম

বঙ্গবন্ধু জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন : স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন স্পিকার।

বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাপান সফর উপলক্ষ্যে তিনি নৈশভোজের আয়োজন করেন। যেখানে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশগ্রহণ করেন। এ সময় জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পিকারকে অবহিত করেন রাষ্ট্রদূত।

 

নৈশভোজে অংশ নিয়ে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে।
বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি-র সংগৃহীত জাপানী লেখক তাদামাসা ফুকিউরা কর্তৃক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত  ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ বইটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লেখকের হাতে তুলে দেন।

নৈশভোজে সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়া, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী নৈশভোজে অংশগ্রহণ করেন।