NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পুনরায় পানিতে ভাসল সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৯ এএম

পুনরায় পানিতে ভাসল সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ

মিসরের সুয়েজ খালে আটকে পড়া দৈত্যাকার জাহাজ ‘শিন হাই টং ২৩’ আবারও পানিতে ভেসেছে। পরিবহন সংস্থা লেথ এজেন্সিস বৃহস্পতিবার (২৫ মে) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি টুইটে বলেছে, ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ সফলভাবে শিন হাই টং ২৩ জাহাজকে পুনরায় ভাসাতে সক্ষম হয়েছে।’

আটকে যাওয়া জাহাজটি উদ্ধারে কাজ করছিল কয়েকটি ছোট জাহাজ (টাগ বোট)। জাহাজটি উদ্ধার হওয়া সম্পর্কে সুয়েল খাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে তারা কোনো জবাব দেয়নি।

ম্যারিন ট্রাফিক শিপ ট্রেকার জানিয়েছে, হংকংয়ের পতাকাবাহী জাহাজটি খালের দক্ষিণদিকে ‘কোনো কমান্ডের অধীনে ছিল না’ এবং এটি খালের পূর্বদিকে কোনাকুনি অবস্থান করছিল।

শিপ ট্রেকারটিতে আরও দেখা গিয়েছিল, জাহাজটিকে ঘিরে রেখেছে মিসরের তিনটি টাগ বোট।

হংকংয়ের পতাকাবাহী জাহাজ শিন হাই টং ২৩, সুয়েজ খালে আটকা পড়েছিল দৈত্যাকার নৌযানটি

বিশ্বের পণ্য পরিবহনের সবচেয়ে ব্যস্ততম নৌ পথ সুয়েজ খাল দুই বছর আগে ২০২১ সালে প্রায় এক সপ্তাহের জন্য অচল হয়ে পড়েছিল। ওই বছর খালটিতে এভারগ্রিন নামের আরেকটি দৈত্যাকার জাহাজ আটকে যায়। যার প্রভাব পুরো বিশ্বের বাণিজ্যের ওপর পড়েছিল। কারণ ওই খাল ব্যবহারের জন্য আসা শত শত জাহাজ সমুদ্র্রে আটকে যায়।

গত বছর একটি তেলবাহী জাহাজ অল্প সময়ের জন্য রাডারের সমস্যার কারণে সুয়েজ খালে আটকে গিয়েছিল। পরবর্তীতে টাগ বোটের মাধ্যমে এটিকে পুনরায় পানিতে ভাসানো হয়। এছাড়া এ বছরের মার্চে একটি পণ্যবাহী জাহাজের যান্ত্রিক সমস্যার কারণে খালটিতে কিছু সময়ের জন্য জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে।