NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৫:০৫ পিএম

রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসর। ইতোমধ্যে টানা দুই জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক আর্জেন্টিনার। অন্যদিকে শুরুটা সুখকর হয়নি টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই ইতালির কাছে হেরে গেছে নেইমারদের উত্তরসূরীরা।

এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ (বুধবার) দিবাগত রাত ৩টায় রাতে  ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে যুবা সেলেসাওরা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় নেইমারদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলতে নেমেও ব্যর্থতার বৃত্তে আটকে আছে সেলেসাওরা। তাদের ভূত যেন চেপে ধরেছে যুবা ব্রাজিল দলকেও। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে ব্রাজিল। আজকের ম্যাচে হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।

 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

যেভাবে দেখবেন খেলা

ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া ফিফা প্লাসে (fifaplus)এই ম্যাচটি দেখা যাবে সম্পূর্ণ ফ্রি’তে।