NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্যারিসে ‌‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশের নদ-নদী রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ এএম

প্যারিসে ‌‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশের নদ-নদী রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল

বাংলাদেশের নদ-নদী রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন সভাপতি চৌধুরী সালেহ আহমদ।

প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, নদী গবেষক সাংবাদিক শাহাবুদ্দিন শুভ। সমাজসেবক সাব্বির আহমদের পবিত্র কুরআন তিলাওয়াত শেষে শুভ উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর টিভি ফ্রান্স প্রতিনিধি কলামিস্ট তাইজুল ফয়েজ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সালেহ আহমদ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সোহেল, ইউরো ফোকাসের সিইও এম আলী চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আহমদ সাবুল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ইয়াকুব খন্দকার শুভ, সমাজসেবক আব্দুর রহমান, শাহেদ আহমদ, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ-সভাপতি নাজমুল হক, মোহাম্মদ রুকন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করেন মাওলানা নুরুল ইসলাম।