NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

শিরোপার খুব কাছে মেসি-এমবাপ্পের পিএসজি


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:৩১ এএম

শিরোপার খুব কাছে মেসি-এমবাপ্পের পিএসজি

স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ অসের মাঠের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজির হয়ে দুটি গোলই করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

 

রেলিগেশন জোনের আশপাশে থাকা অসের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। ফাবিয়ান রুইসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোলটি করেন কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ফের এমবাপ্পের গোল।

এবার লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে জাল খুঁজে নেন ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। লিগে এটি তার ২৮তম গোল, সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। ২৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক লিঁওর আলেক্সান্দার লাকাজেত।

 

বিরতির ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে অসের।

৫১তম মিনিটে একটি গোলও পেয়ে যায় তারা। যদিও বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-এমবাপ্পেরা। এই জয়ের ফলে লিগ ওয়ানের শিরোপার একেবারে কাছে পৌঁছে গেছে পিএসজি। ৩৬ বলে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেঁস। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও শিরোপা নিশ্চিত পিএসজির।