NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি দক্ষিণ কোরিয়া ও জার্মানির


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:১৭ পিএম

সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি দক্ষিণ কোরিয়া ও জার্মানির

আর্ন্তজাতিক ডেস্ক: জি-৭-এর সম্মেলন শেষ করে দক্ষিণ কোরিয়ায় গেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি।সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং জার্মানির। ফলে কোরিয়া অঞ্চলে জার্মানির শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

ভূরাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে চীন এবং অন্যদিকে উত্তর কোরিয়া এই অঞ্চলে নিজেদের শক্তি দেখাতে থাকে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বহুদিন ধরে। এবার জার্মানিও সেই রাস্তাতেই হাঁটল।

 

সামরিক চুক্তির পাশাপাশি জার্মানি থেকে চিপ কিনতে পারে দক্ষিণ কোরিয়া। দেশে আরো বেশ কিছু ক্ষেত্রে জার্মানি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে সামরিক ক্ষেত্রে। সামরিক গোপনীয়তা বজায় রাখার চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে।

 

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যথেষ্ট সরব হয়েছেন জার্মান চ্যান্সেলর। উত্তর কোরিয়া এই অঞ্চলে একের পর এক ব্যালিস্টিক এবং দূরপাল্লার মিসাইল পরীক্ষা করেছে। জার্মানি এর তীব্র বিরোধিতা করে এলাকায় শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছে। বৈঠকের পর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী ডি-মিলিটারি জোনও ঘুরে দেখেছেন চ্যান্সেলর।

গত ৩০ বছরে জার্মানির এই পদমর্যাদার কোনো ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় যাননি।

ফলে শলৎসের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন, জাপান ও ভারতের পরে দক্ষিণ কোরিয়াই এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। কোরিয়া-জার্মানি চুক্তিও সে কারণে এতটা গুরুত্বপূর্ণ।

 

সূত্র : ডয়চে ভেলে