NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা’র আয়োজনে বৈশাখী মেলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরা’র আয়োজনে বৈশাখী মেলা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশিদের বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্যানবেরা ইসলামিক সেন্টার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মেলাতে হাজারো বাংলাদেশির সমাগম ঘটে। মেলায় উপস্থিত দর্শকদের মধ্যে বাঙালিয়ানা আমেজ ফুটে ওঠে। মেলায় দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে নাচগানে মেতে ওঠে মেলায় আগত ব্যক্তিরা। মেলায় অন্যান্য আকর্ষণের মধ্যে বসে দেশীয় পণ্যের স্টল। এছাড়া বাঙালির ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয় মেলা প্রাঙ্গণে।

বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সভাপতি তারেক মোহাম্মদ মেলায় উপস্থিত সকলকে মেলা সফল করার জন্য ধন্যবাদ এবং সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান।