NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

৭ বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন এআইবিএসের ফেলোশিপ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:২২ এএম

৭ বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন এআইবিএসের ফেলোশিপ

‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ তথা এআইবিএস (AIBS) পেশাগত উন্নয়ন এবং বাংলাদেশ বিষয়ক গবেষণা কর্মের জন্য ২০২৩-২৪ সালের ‘স্নাতক শিক্ষার্থী ফেলোশিপ’ বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এ বছরের এআইবিএস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক হাসান। অধ্যাপক হাসান ভিজিটিং ফেলো হিসেবে ওরেগন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লামিয়া করিমের সাথে গবেষণা এজেন্ডা তৈরি, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সুবিধা ব্যবহার এবং একাডেমিক লেখা ও প্রকাশনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণে কাজ করবেন।

 

এছাড়া আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতজন বাংলাদেশী পিএইচডি গবেষককে স্নাতক শিক্ষার্থী গবেষণা ফেলোশিপও প্রদান করেছে এআইবিএস। এরা হলেন ১. সাদিয়া আশরাফি (ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা-শ্যাম্পেন), ২. সামিরা বাশার (ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন),  ৩. রোবায়েত খন্দকার (ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন), ৪. পারভেজ রহমান (মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি), ৫. মানিয়া তাহের (ইউনিভার্সিটি অব উইসকনসিন-মিলওয়াকি), ৬. সালওয়া হক (নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়) এবং ৭. শরীফ ওয়াহাব (ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটন)। 

 

ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে এআইবিএস বাংলাদেশি একাডেমিকদের পেশাদার উন্নয়নের সুযোগ তৈরি করে থাকে এবং বাংলাদেশ বিষয়ক নতুন-নতুন গবেষণা উদ্যোগকে সহায়তার মাধ্যমে বাংলাদেশ স্টাডিজকে এগিয়ে নিতে চায়।

 

এআইবিএস’র প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'আমরা এআইবিএস (AIBS) গ্র্যাজুয়েট স্টুডেন্ট ফেলোশিপের জন্য অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি আবেদন পেয়েছি দেখে অত্যন্ত আনন্দিত। এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিষয়ক গবেষণা নিয়ে আগ্রহ বৃদ্ধির প্রতিফলন। 

 

আলী রীয়াজ আশা করেন যে, আগামী বছরগুলোতে এআইবিএস ফেলোশিপ কর্মসূচির আওতা আরও বাড়াতে সক্ষম হবে। এআইবিএস বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একাডেমিয়ার পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির একটি কনসোর্টিয়াম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ নিয়ে কাজ করা একমাত্র সমন্বয়ক সংস্থা। বর্তমানে, ২৮টি মার্কিন বিশ্ববিদ্যালয় এআইবিএস-এর সদস্য। এছাড়া ২৫টি বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার জন্য এআইবিএস বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এআইবিএস আমেরিকান ওভারসিজ রিসার্চ সেন্টার্স কাউন্সিল (CAORC)-এর সদস্য।