NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

নিজের বোলিং নিয়ে মাতামাতির কিছু দেখছেন না শান্ত


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০১:১১ এএম

নিজের বোলিং নিয়ে মাতামাতির কিছু দেখছেন না শান্ত

স্পোর্টস ডেস্ক: ব্যাটার হিসেবে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার তিনিই। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ সেঞ্চুরিতে ১৯৬ রান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বটে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শান্ত সফল ছিলেন বল হাতেও। কিছুতেই যখন উইকেটের দেখা মিলছিল না, তখন উইকেট এনে দেন। গুরুত্বপূর্ণ সময়ে তিন ওভারে ১০ রান দিয়ে নেন এক উইকেট। এরপর থেকে সব জায়গাতেই শান্তর বোলিং নিয়ে আলোচনা হচ্ছে। তবে তিনি বলছেন, একদিনের বোলিং দেখেই এত মাতামাতির কিছু নেই।

মঙ্গলবার ইংল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশ দল। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের শান্ত বলেন, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করবো আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই যে আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’

 

বোলিংয়ে আসার আগে অধিনায়কের সঙ্গে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিল বোলিং করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। বেশির ভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি।’