NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৭ এএম

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা:  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, নৌবাহিনী প্রধান সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর গৃহীত নানা কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি নৌবাহিনীর কর্মকাণ্ড এবং দেশের সমুদ্রসীমা রক্ষায় তাদের পেশাগত দায়িত্ব পালনে তার সন্তোষ প্রকাশ করেন।

সামুদ্রিক এলাকায় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে নিরলস প্রয়াস চালাতে হবে।

তিনি আশা করেন, আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে। নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা ও সহযোগিতা চাইলে রাষ্ট্রপতি তাকে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।