NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অর্থনীতিবিদ নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ এএম

অর্থনীতিবিদ নুরুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রথিতযশা ও দূরদর্শী অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। যুক্তরাষ্ট্রে থেকেও মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে তাঁর অসাধারণ ভূমিকা ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনীতিবিদ নুরুল ইসলামের মেধার মূল্যায়ন করে তাঁকে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন। অধ্যাপক নুরুল ইসলামের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’