NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৭:৩১ পিএম

নিউজিল্যান্ডে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।

ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার অনেক বাড়ির নীচতলা, গাড়ি রাখার জায়গা তলিয়ে গেছে। ওই এলাকায় রেল চলাচলও ব্যাহত হচ্ছে। এর আগেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন গ্যাব্রিয়েল অকল্যান্ডে আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১১ জন।

ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। 

 

পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা দলও বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সূত্র: বিবিসি