NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আভাস


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:১৬ পিএম

চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আভাস

ঢাকা: আবহাওয়া অধিদপ্তর গত ২ মে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও এপ্রিল মাসের আবহাওয়ার বিশ্লেষণ প্রকাশ করেছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তারা জনিয়েছে, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানায় অধিদপ্তর।

এপ্রিল মাসের বিশ্লেষণে বলা হয়, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৩৪ মিলিমিটার হলেও এবার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। অর্থাৎ এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৬.৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

তাপপ্রবাহ থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত

এদিকে তাপপ্রবাহ সম্পর্কে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুকে জানান, গত রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আবারও বাংলাদেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, খুলনা, রংপুর ও ঢাকা বিভাগের অনেক জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ অতিক্রম করার প্রবল সম্ভাবনা।

এ সময়ে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোর এবং রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই সপ্তাহে ঢাকা শহরের তাপমাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।