NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৩:১২ পিএম

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

আচার্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে পৃথকভাবে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্রাকইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক  একাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান জাককানইবির উপাচার্যের সঙ্গে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। 

মান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

এর আগে ব্র্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রী অর্জনের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন "এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে"। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।