NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

শনিবার মুকুট পরবেন ব্রিটেনের নতুন রাজা, যোগ দেবেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৬ এএম

শনিবার মুকুট পরবেন ব্রিটেনের নতুন রাজা, যোগ দেবেন শেখ হাসিনা

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে-তে রাজ্যাভিষেক অনুষ্ঠানে মুকুট পরবেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা।

ওয়াশিংটন সফর শেষে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (০৪ মে) রাতে লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় শুক্রবার (০৫ মে) স্থানীয় সময় বিকেলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিনিধিদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা ও রানির সিংহাসন আরোহণপূর্ব সংবর্ধনায় যোগ দেবেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাকিংহাম প্যালেসে সিংহাসন আরোহণপূর্ব এ সংবর্ধনার আয়োজন করেছেন তৃতীয় চার্লস।

এর আগে শুক্রবার বিকেলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজে কমনওয়েলথ নেতাদের একটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্লবোরো হাউজের ডেলিগেটস লাউঞ্জে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মার্লবোরো হাউজের বাগানে ফ্যামিলি ফটোসেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।
 
লন্ডন সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি ও যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।