NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মেসি নয়, এখন আল হিলালের মনোযোগ অন্য কোথাও


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫১ এএম

মেসি নয়, এখন আল হিলালের মনোযোগ অন্য কোথাও

লিওনেল মেসি আগে থেকেই মনস্থির করেছিলেন, মৌসুম শেষেই তিনি পিএসজি ছাড়বেন। কিন্তু বিষয়টি প্রকাশের যেন সুযোগ পাচ্ছিলেন না বিশ্বজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। অনুমতি ছাড়াই সৌদি আরব সফর ও পিএসজির নিষেধাজ্ঞা মেসিকে সেই সুযোগটাই এনে দিলো! তিনিও জানিয়ে দিলেন এটাই ফরাসিদের সঙ্গে শেষ সময়। এরপরই সৌদি আরবের পক্ষ থেকে বার্ষিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বেতনে মেসিকে প্রস্তাব দেওয়ার কথা জানায় দ্য টেলিগ্রাফ। কিন্তু এই মুহূর্তে আল হিলাল কোচ রামন দিয়াজের মনোযোগ অন্য জায়গায়!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, মেসিকে নিয়ে এখন ভাবছেন না আল-হিলাল কোচ। মূলত ক্লাবটির সামনে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ফিরতি লেগের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে আগামীকাল (৬ মে) উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে নামবে আল-হিলাল।

 

এর আগে সম্প্রতি দ্য টেলিগ্রাফ দাবি করেছিল, চড়া দামে মেসিকে কেনার জন্য তোড়জোড় চালাচ্ছে সৌদি। যা রোনালদোরও বার্ষিক বেতনের প্রায় দ্বিগুণ। চুক্তিতে রাজি হয়ে মেসি যদি সৌদিতে ফেরেন, তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনি। আর সেই প্রস্তাব নিয়ে নাকি মেসির এজেন্ট ও বাবা জর্জ মেসির সঙ্গে আলোচনাও চলছে।

তারা নির্দিষ্ট করে সৌদির কোনো ক্লাবের নাম না বললেও মেসির পরবর্তী ঠিকানার সম্ভাবনায় জোরেশোরে উঠে আসে আল হিলালের নাম। কেননা, এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, মেসিকে বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল।

 

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের আগে আল হিলাল কোচ দিয়াজের সংবাদ সম্মেলনে উঠে আসে মেসির প্রসঙ্গ। এর জবাবে আর্জেন্টাইন এই কোচ বলেছেন, ‌‘এখন আমরা ম্যাচের (ফাইনালের) দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের সামনে ফাইনাল আছে এবং ফাইনালের পর আমরা দেখব যে কী হতে চলেছে।’

গত সপ্তাহে রিয়াদে উরাওয়া রেড ডায়মন্ডসের সঙ্গে আল হিলালের ফাইনালের প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল এখন পর্যন্ত ৪ বার এই শিরোপা জিতেছে।