NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৬ এএম

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। একইসঙ্গে মামলার সমস্ত খরচ ও আইনি ফি ট্রাম্পকে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল নিউইয়র্ক টাইমস। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এ অবস্থায় বছর ২০২১ সালে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। বিচার কার্যক্রম শেষে সেই মামলা খারিজ করে দিয়েছে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট।

অভিযোগ উঠেছিল, সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের দাবি ছিল- তিনি বৈধভাবেই ধনকুবের হয়েছেন। ২০১৮ সালে এ সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে নিউইয়র্ক টাইমস।

এ মামলায় নিউ ইয়র্ক টাইমস ছাড়াও নিজের ভাগ্নি মেরি ট্রাম্পকেও অভিযুক্ত করেন ট্রাম্প। তার অভিযোগ, মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন।

নিউ ইয়র্কের আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের মামলা থেকে অব্যাহতি দিলেও অভিযোগ থেকে পুরোপুরি রেহাই পাননি মেরি ট্রাম্প।