NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি
Logo
logo

ইইউর তিন প্রতিনিধির স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:১৩ পিএম

ইইউর তিন প্রতিনিধির স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রত্যেক বৈঠ‌কে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা ক‌রেন।

মঙ্গলবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার ব্রাসেলসে কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেড অব দ্য ইউরোপিয়ান পার্লামেন্টের চেয়ারম্যান বার্ন্ড লেঙ্গের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 

এ সময় তারা পারস্পারিক সহযোগিতার বিভিন্ন দিক যেমন, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

dhakapost

একই দিন প্রতিমন্ত্রী হোম এফেয়ার্স অব দ্য ইউরোপিয়ান কমিশনের কমিশনার ইলভা জোহানসনের সঙ্গে ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদর দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 

বৈঠ‌কে তারা বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে দক্ষ অভিবাসনের উপায়সমূহ নিয়ে আলোচনা করেন।

এছাড়া প্রতিমন্ত্রী ক্রাইসিস ম্যানেজমেন্ট অব দ্য ইউরোপিয়ান কমিশনের কমিশনার জেনেজ লেনার্সিসের সঙ্গে ব্রাসেলস্থ ইউরোপিয়ান কমিশনের সদরদপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

এ সময় ইউরোপিয়ান কমিশনের কমিশনার বাংলাদেশের সাফল্য নিয়ে প্রশংসা করেন। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।