NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক : যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক : যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করলেও এ নির্বাচন নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, আমরা যা চাই তা হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক। তবে এটি অভ্যন্তরীণ এবং ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর বলার কিছু নেই। 

বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়েছিল, আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম সমর্থক। আর এই সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে (যুক্তরাষ্ট্র)।গতকাল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বাংলাদেশের উন্নয়নে তার নেতৃত্বের প্রশংসা করেছেন। আপনি জানেন যে বাংলাদেশে শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে একটি দল  অংশগ্রহণ করছে না এবং পরবর্তীতে নির্বাচন নিয়ে অভিযোগ তুলতে পারে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? 

 

জবাবে বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, তবে আমি সামগ্রিকভাবে যা বলব, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা সেই সম্পর্কগুলোকে আরও গভীর করার জন্য উন্মুখ। আমাদের অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের প্রচুর সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে- তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা বা অন্য বিষয় হোক।