NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

৫ দিনের সফরে সোমবার ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৫৮ পিএম

৫ দিনের সফরে সোমবার ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ দিনের সফরে সোমবার (১ মে) ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস তথা বেলজিয়ামে যা‌চ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বাংলা‌দেশ-ইইউর সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ক‌য়েক‌টি বৈঠ‌কে অংশ নি‌তে প্রতিমন্ত্রীর এ সফর।

রোববার (৩০ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ১ থে‌কে ৫ এ‌প্রিল ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস‌সে সরকা‌রি সফ‌রে থাক‌বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি ইইউর মন্ত্রীপর্যায়ের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-নির্বাহী কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। 

এছাড়া তিনি ইইউর প্রতিমন্ত্রী/উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্রবিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাকঅ্যালিস্টার, আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক ইউরোপিয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের সহ-সভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

প্রতিমন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ এবং বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন ব‌লে বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রতিমন্ত্রী বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন এবং যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সফরসঙ্গী হিসেবে যোগদান করবেন।