NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিডনিতে প্রত্যাশাস ওয়ার্ল্ডের বাংলা বর্ষবরণ উদযাপিত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনিতে প্রত্যাশাস ওয়ার্ল্ডের বাংলা বর্ষবরণ উদযাপিত

গত ২৯ এপ্রিল (শনিবার) সিডনির ইঙ্গেলবার্ন গ্রেগ পার্সিভ্যাল কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ‘১৪৩০ বঙ্গাব্দ’ বরণের আয়োজন ‘রঙ্গিলা বৈশাখ ’।

আয়োজক রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থাপনায় ছিলেন সাকিনা আক্তার, লিটন বাউল ও মৌমিতা চৌধুরী। এ সময় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

এসো হে বৈশাখ গানের সাথে বাংলাদেশি ঐতিহ্যবাহী “মঙ্গল শোভাযাত্রা”- এর ধারাবহিকতা অব্যাহত রাখা হয়। জিয়াউল ইসলাম তমাল এবং তানিম হায়াত খানের তবলা ও সরোদের যুগলবন্দী ছিল এক বিশেষ আকর্ষণ।

 

সংগীত পরিবেশনা করেন প্রমা, হৈমন্তী বড়ুয়া, ইলোরা খান, মাহমুদ খান, শেখ ইসলাম মিন্টু, রাসেল ইকবাল, জিয়াউল ইসলাম তমাল। শ্রুতি নাটকে ছিলেন নুসরাত জাহান স্মৃতি এবং তার কন্যা স্রোতস্বিনী। জেরিন আফরিনের আবৃত্তি হৃদয় কেড়েছে সবার।

নৃত্যের ছন্দে সবাইকে অন্য ভুবনে নিয়ে গিয়েছিলেন নটরাজ ডান্স একাডেমি (শ্রেয়সী দাস), নৃত্যাঞ্জলী ডাল একাডেমি (মৌসুমী সাহা), কালাঙ্কান ডান্স একাডেমি (অমৃতা পাল চৌধুরী)। স্বপ্ন ব্যান্ড জনপ্রিয় বাংলা গানে মুগ্ধ করেন দর্শকদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেম্পেল টাউনের সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, গামা কাদের, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, সিইও রাহেলা আরেফিনসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত স্পন্সরদের অ্যাওয়ার্ড তুলে দেন নেতৃবৃন্দ।  

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাসেল ইকবাল, প্রত্যাশা ইকবাল, আবিদা আসওয়াদ, সাকিনা আক্তার এবং লিটন বাউল। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।