NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সেলফি তুললেই দিতে হবে জরিমানা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৮ পিএম

সেলফি তুললেই দিতে হবে জরিমানা

সেলফি এ প্রজন্মের ছেলে-মেয়েদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখন দেখা যায় ক্যামেরায় ছবি তোলার চেয়ে বেশির ভাগ মানুষ সেলফিই তোলেন আগে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার উদাহরণও কম নেই।  

সম্প্রতি ইতালির পোর্তোফিনো শহর পর্যটকদের জন্য সেলফি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই শহরে শুরু হয়েছে ‘নো ওয়েটিং জোন’। অর্থা‍ৎ, সেখানে কোনোভাবেই পর্যটকরা সেলফি তুলতে পারবেন না। যদি সেলফি তুলে কেউ ধরা পড়েন তবে তাকে ২৭৫ ইউরো জরিমানা দিতে হতে পারে। 

সেলফি তোলা নিয়ে সমস্যা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই শহরে। সেলফিবাজদের কারণে দিনের বেলা ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা করা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নাগরিকদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পোর্তোফিনোর মেয়র বলছেন, রাস্তায় যত্রতত্র সেলফি নেওয়ার ফলে তৈরি হচ্ছে যানজট। এর জন্য দায়ী পর্যটকরাই। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বহাল থাকবে সেলফি-জরিমানা।