NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

দুই আর্জেন্টাইনের গোলে সেমিতে ইন্টার মিলান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ এএম

দুই আর্জেন্টাইনের গোলে সেমিতে ইন্টার মিলান

সান সিরোতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে তাল মিলিয়ে লড়েছে বেনফিকা। তবে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করেও ভুগতে হয়েছে ওই প্রথম লেগের কারণেই। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতে ইন্টার মিলান জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টারের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বেনফিকা ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান নিকোলো বারেল্লা। তবে ৩৮ মিনিটেই সমতা নিয়ে আসে বেনফিকা। ইন্টার-রক্ষণের ভুলে পাহারাহীন ফ্রেডরিক অর্সনেস হেডে বল জালে পাঠান। এবারের আসরে নকআউটে ইন্টারের জালে এটি প্রথম গোল।

প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকলেও বেশ কয়েকবার ইন্টার রক্ষণে ভীতি ছড়িয়েছে বেনফিকা। ৬৫ মিনিটে ইন্টারকে স্বস্তির গোল এনে দেন লাওতারো মার্তিনেজ। ৭৫ মিনিটে লাওতারোকে বদলি করে আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়াকে নামান ইন্টার কোচ। তিন মিনিট পর দলকে গোল এনে দেন কোরেয়াও।

৫-১ ব্যবধানে এগিয়ে তখনই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইন্টারের। তবে শেষের দিকে ব্যবধান কমিয়ে ফেলে বেনফিকা। ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেওয়ার পর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে তারা।