NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ফের বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

ফের বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

ঢাকা: দেশে বিদ্যুতের রেকর্ড চাহিদার মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে প্রভাব পড়েছিল বিদ্যুৎ সরবরাহের ওপর। মেরামত শেষে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফের বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদন শুরু করেছে।

আজ বুধবার দুপুরে কেন্দ্রটি থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে তা বাড়বে। বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ারুল আজিম কালের কণ্ঠকে বলেন, 'রামপাল বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট মঙ্গলবার দিবাগত রাতে পুনরায় চালু করা হয়েছে। আজ দুপুরে কেন্দ্রটি থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর আগে কারিগরি ত্রুটির কারণে গত ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল।'

বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে এক হাজার ৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি বাগেরহাটের রামপালে। উৎপাদন শুরু হওয়া একটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আগামী জুনে দ্বিতীয় ইউনিটও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

গত ১৭ ডিসেম্বর রাতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক মাস বন্ধ থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রটি চালু হয়েছিল।