NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৭ পিএম

হাটহাজারীতে জাতীয় গ্রিডের ট্রান্সফরমারে বিস্ফোরণ

চট্টগ্রামের হাটহাজারীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হলেও ঘটনার পর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দেয়। তবে রাত ৮টার দিকে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়। 

চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরণ হয়েছে, তবে তেমন অগ্নিকাণ্ড হয়নি। সঙ্গে সঙ্গে নেভানো হয়েছে। এটি সেনসিটিভ যন্ত্র। এ কারণে লোডশেডিং হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছে।