NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

পাঞ্জাবকে জিতিয়ে ম্যাচসেরা রাজা


খবর   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩২ এএম

পাঞ্জাবকে জিতিয়ে ম্যাচসেরা রাজা

প্রথমবার আইপিএলে খেলতে নেমে শুরুর কয়েকটা ম্যাচে চূড়ান্তভাবে ফ্লপ ছিলেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। তার সাম্প্রতিক যে ফর্ম দেখে পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি আগ্রহী হয়েছিল, সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি এতদিন। অবশেষে রাজা ফিরলেন রাজার মতোই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল তার দলও। হয়েছেন ম্যাচসেরা। এর চেয়ে দারুণ ফেরা আর কি হতে পারতো! 

দেশে দেশে এখন ফ্রাঞ্চাইভিত্তিক লিগের ছড়াছড়ি। তবে ধারে ভারে আইপিএল সবার চেয়ে এগিয়ে। শুধু কি ক্রিকেট? আইপিএল রীতিমতো টেক্কা দিচ্ছে অন্যসব জনপ্রিয় স্পোর্টস লিগকেও। আর তাই টুর্নামেন্টটিতে খেলতে পারা যেকোনো ক্রিকেটারের জন্যই গর্বের। যেমন প্রথমবার আইপিএলের নিলামে দল ডাক পাওয়া সিকান্দার রাজাকে নিয়ে গর্বিত হয়েছিল গোটা জিম্বাবুয়ে জনপদ। প্রার্থনাও কি কম করেছে তারা?

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজার রাজত্বের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। তবে আইপিএলে খেলতে নেমে তার চাবুকের মতো ব্যাট যেন হাওয়ায় মিলিয়ে গেল! প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে রান যথাক্রমে ১৬, ১, ৫। বল হাতেও গড়পড়তা। উইকেট মোটে একটি। দল থেকেই ছিটকে যাবার জোগাড়!

শনিবার টান টান উত্তেজনার ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে দুই উইকেটে হারায় প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। রাহুলদের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ৩ বল বাকি থাকতে পাঞ্জাব করল ৮ উইকেটে ১৬১।

অবশ্য জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাঞ্জাবের। ১৭ রানেই ২ উইকেট হারায় তারা। ব্যর্থ দুই ওপেনার অথর্ব তাইডে (শূন্য) এবং প্রভশিমরন সিংহ (৪)। এরপর দলের হাল ধরেন তিন নম্বরে নামা ম্যাথু শর্ট। তিনি করলেন ২২ বলে ৩৪ রান। মারলেন ৫টি চার এবং ১টি ছক্কা। চার নম্বরে নেমে হরপ্রীত সিংহ করলেন ২২ বলে ২১। বল হাতে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ স্যাম কারেন। ৬ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন।

জায়ান্টসদের হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়ে একের পর এক উইকেট পতন। রীতিমতো হেরে বসার শঙ্কা তখন পাঞ্জাব শিবিরে। এ সময় হাল ধরলেন সিকান্দার রাজা। একপ্রান্তের সতীর্থদের আসা-আসা-যাওয়ার মিছিলে দায়িত্ব নিয়ে ব্যাট করলেন তিনি। তার ব্যাট থেকে এল ৪১ বলে ৫৭ রান। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারলেন রাজা। অবশ্য শেষদিকে ১০ বলে ২৩ রানোর ঝড়ো ইনিংসে পান্জাবকে জেতালেন শাহরুখ খান। 

এর আগে প্রথম ইনিংসে অধিনায়ক কে এল রাহুলের ৫৬ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানের পুঁজি গড়ে সুপার জায়ান্টস। 

ব্যাটিংয়ে আলো ছড়ানোর দিনে বল হাতেও কার্যকর ছিলেন রাজা। ২ ওভারে ১৯ খরচায় পেয়েছেন একটি উইকেট। শেষমেশ পাঞ্জাবের ২ উইকেটের জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতলেন জিম্বাবুইয়ান তারকা এ অলরাউন্ডার।