NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মুস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে দিল্লি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪০ পিএম

মুস্তাফিজকে নিয়ে ফিল্ডিংয়ে দিল্লি

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার।

দিল্লির একাদশে জায়গা ধরে রেখেছেন মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে বল হাতে খুব একটা সুবিধা করতে না পারলেও আরও একবার তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

তবে একাদশ থেকে ছিটকে গেছেন রভম্যান পাওয়েল। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের পরিবর্তে চোট কাটিয়ে ফিরেছেন মিচেল মার্শ।

দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, ইয়াশ ধুল, মানিশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, মুস্তাফিজুর রহমান। 

বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ভানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ, বিজয় কুমার ভিশাক।