NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

অ্যাশেজে নিজেদের পছন্দের উইকেট চায় ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৩ পিএম

অ্যাশেজে নিজেদের পছন্দের উইকেট চায় ইংল্যান্ড

ঘরের মাঠে পছন্দের উইকেট বানিয়ে বরাবরই বাড়তি সুবিধা নেয় স্বাগতিক দল। আসন্ন অ্যাশেজেও সেই সুযোগ হাতছাড়া করতে চান না বেন স্টোকস। মর্যাদার এই লড়াই ঘিরে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন ইংলিশ অধিনায়ক। তার মতে, লাল বলের এই ক্রিকেট যুদ্ধে তাদের উদ্ভাবন করা 'বাজবল' তত্ত্বের উপযোগী উইকেটে খেলা হবে।

'আমাদের চিন্তাভাবনায় আমরা খুবই পরিষ্কার, বিশেষ করে ইংল্যান্ডজুড়ে মাঠকর্মীদের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোন ধরনের উইকেট আমরা চাই। তারাও আমাদেরকে দারুণভাবে সাড়া দিয়েছেন, যা খুব ভালো ব্যাপার।'

'আমরা গতিময় ও ফ্ল্যাট উইকেট চাই। আমরা ২২ গজে গিয়ে দ্রুত রান তুলতে চাই। এতে অবশ্য তারাও (অস্ট্রেলিয়া) ম্যাচে খুব ভালোভাবে থাকবে। গতিময় উইকেটে বোলিংয়ের সুযোগ পেলে তারাও সেটা নিয়ে খুশি থাকবে।'-তিনি আরও যোগ করেন।

শুধু রান তোলাই নয়, স্টোকসের ভাবনায় আছে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়াও। তার পরিকল্পনায় তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে বোলিং গ্রুপও। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের মতো অভিজ্ঞরা তো আছেনই, ৯০ মাইল গতিতে বল করার মতো তিন জন ফাস্ট বোলার এখন আছে ইংল্যান্ডের-জফ্রা আর্চার, মার্ক উড ও অলিভার স্টোন।

স্টোকস বলেন, 'বোলিং গ্রুপ নিয়ে, আমাদের মেডিকেল টিমকে আমি বলেছি যে, সব ম্যাচের জন্য ৮ জন বোলারকে প্রস্তত রাখার সম্ভাব্য সেরা সুযোগ যেন আমাদের দেওয়া হয়। এই বছরের অ্যাশেজে ম্যাচগুলি খুব কাছাকাছি। প্রতি ম্যাচেই তাই এই সম্পদগুলো তৈরি দেখতে আগ্রহী আমি। এই মুহূর্তে আমি ২০ জনের স্কোয়াড বাছাই করতে পারি। আমরা এতটা ভাগ্যবান যে আমাদের হাতে এতজন খুব ভালো ইংলিশ ক্রিকেটার এখন আছে।'