NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

১০৫ কি.মি গতিতে বাইক চালাচ্ছিলেন পদ্মা সেতুতে নিহত ২ যুবক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৩ এএম

১০৫ কি.মি গতিতে বাইক চালাচ্ছিলেন পদ্মা সেতুতে নিহত ২ যুবক

ঢাকা: পদ্মা সেতুতে প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার।

রোববার (২৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন রাতে পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। তবে তাদের একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন। অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন।

নিহত দুই যুবক হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

জানা গেছে, রোববার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে সব গাড়িকে ওভারটেক করেন হোসেন ও ফজলু। এরপর ধীরে ধীরে মোটরসাইকেলের গতি ৯০, ৯৫, ১০০ থেকে ১০৫ পর্যন্ত উঠতে দেখা যায়। কিছু সময় পর সেই গতি কমে নেমে আসে ৭০-এ। এরপরই হঠাৎ ডানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সামনে গিয়ে পড়ে। অন্যদিকে পদ্মা সেতুর ওপর ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালানোর নির্দেশনা থাকলেও নিহত দুজন তা ভঙ্গ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দুজন সেতুর ওপর পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।