NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বাপার ইফতার মাহফিলে সম্প্রীতির জয়গান


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৫৪ এএম

বাপার ইফতার মাহফিলে সম্প্রীতির জয়গান

নিউইয়র্ক: সর্বস্তরের প্রবাসীর প্রতিনিধিত্বকারীগণের বিপুল সমাগমে ৮ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে জয়া পার্টি হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)’র ইফতার মাহফিল। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ইতিমধ্যেই বিশেষ খ্যাতি অর্জনকারী পুলিশ অফিসারগণের সাথে ছিলেন ট্রাফিক এ্যানফোর্সমেন্ট এজেন্টরাও। অর্থাৎ বহুজাতিক এই সিটিতে বাংলাদেশকে বিশেষ এক মর্যাদায় অধিষ্ঠিত করার অন্যতম অবলম্বনে পরিণত পুলিশ অফিসারগণের সাথে কম্যুনিটির নিবিড় সম্পর্কের ব্যপারটি দৃশ্যমান হয় এই আয়োজনের মধ্যদিয়ে।

মাহফিলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সোসাইটি এবং জালালাবাদ এসোসিয়েশনের মত সংগঠনের নির্বাচিত প্রতিনিধি, খ্যাতনামা আইনজীবী, রিয়েল এস্টেট ব্যবসায়ী, হোমকেয়ার এক্সিকিউটিভ, গণমাধ্যম ব্যক্তিত্ব, খ্যাতনামা শিল্পী, বাংলাদেশ মিশন এবং কন্স্যুলেটের প্রতিনিধিরাও। ইফতার গ্রহণের প্রাক্কালে বাপার জেনারেল সেক্রেটারি এ কে এম আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সময়ের আলোচনায় অংশ নেন বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন করম চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাউন্সিলর নাসির উদ্দিন, ভাইস কন্সাল আসিফ আহমেদ প্রমুখ।

এ সময় সেখানে ছিলেন বোর্ডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী চৌধুরী, ট্রেজারার রাশিক মালিক, কো-ট্রেজারার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিঁয়াজো জামিল সারোয়ার, কম্যুনিটি লিঁয়াজো মাসুদ সরোয়ার, বাপা ট্রাস্টি জসীম মিয়া, পাপিয়া শারমিন, এস এম তুগরিল, মোহাম্মদ মকিজ, শাখাওয়াত হাফিজ প্রমুখ।