NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ফিল্ডিংয়ে দিল্লি, জায়গা হয়নি মুস্তাফিজের


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৯ পিএম

ফিল্ডিংয়ে দিল্লি, জায়গা হয়নি মুস্তাফিজের

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচেও একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানের। 

গত ম্যাচে হারের পর এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে দিল্লি। বিয়ের ছুটিতে দেশে ফিরে গেছেন মিচেল মার্শ। তাই এই অজি অলরাউন্ডারকে পাচ্ছে না তারা। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।

শুরুর একাদশে জায়গা হয়নি পৃথ্বীর। এই ওপেনার হয়তোবা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নামতে পারেন। একাদশ থেকে ছিটকে গেছেন আমান খান এবং সরফরাজ খান। এই দুজনের পরিবর্তে সুযোগ মিলেছে মানিশ পান্ডে এবং ললিত যাদবের।

এদিকে এই ম্যাচে জস বাটলারকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে তিনি পুরো ফিট হয়েই এই ম্যাচে খেলছেন। তার অন্তর্ভুক্তি কিছুটা হলেও বাড়তি শক্তি জোগাবে দলকে।