NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রাজিলে কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা, ৪ শিশু নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩২ পিএম

ব্রাজিলে কিন্ডারগার্টেনে কুঠার নিয়ে হামলা, ৪ শিশু নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কুঠার নিয়ে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে অন্তত চার শিশুকে হত্যা করেছে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছে আরও চার শিশু। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় ব্লুমেনাউ শহরের একটি কিন্ডারগার্টেনে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ব্লুমেনাউ শহরে ছোট কুঠার নিয়ে কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে এক যুব্ক কমপক্ষে চার শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এসময় আরও চার শিশু আাহত হয় এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পরে হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলের সামরিক পুলিশ বলেছে, হামলার পর হামলাকারী ২৫ বছর বয়সী ওই যুবক তাদের একটি পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছে। দমকলকর্মীরা জানিয়েছেন, কিন্ডারগার্টেনের খেলার মাঠে হওয়া এই হামলায় তিন ছেলে ও এক মেয়ে শিশু নিহত হয়েছে। তাদের বয়স চার থেকে সাত বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

হামলার সময় ক্যান্টিনহো বম পাস্তুর নার্সারিতে সর্বমোট ৪০ জনের মতো শিশু ছিল। অভিযুক্ত ওই যুবক প্রাচীর টপকে বেসরকারি ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং দৃশ্যত এলোমেলোভাবে শিশুদের ওপর হামলা করে।

এদিকে এই হামলাকে ‘ভয়াবহ ঘটনা’ বলে নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। টুইটারে তিনি লিখেছেন, ‘নিষ্পাপ এবং অরক্ষিত শিশুরা যখন সহিংসতার শিকার হয়, কোনও পরিবার যখন কোনও শিশুকে হারায়, তার থেকে বড় যন্ত্রণার আর কিছু নেই। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি।’

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে স্কুলে হামলার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে সাও পাওলো শহরের একটি স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে এক শিক্ষককে হত্যা করে।

এর আগে গত বছরের নভেম্বরে এসপিরিটো সান্টো প্রদেশের আরাকরুজের শহরে দু’টি স্কুলে হামলা চালায় ১৬ বছর বয়সী এক বন্দুকধারী। ওই ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছিল।